বাংলাদেশে অনলাইন তথ্য সংরক্ষণের সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ঘটনায় কম্পিউটার বা সার্ভার ক্ষতিগ্রস্ত হলেও যাতে কোনো প্রতিষ্ঠানের সংরক্ষিত ডিজিটাল তথ্য বা ডেটা ঠিক থাকে, সে জন্য বিশেষ তথ্য সংরক্ষণ সেবা চালু করেছে বন্ড টেকনোলজিস। ‘অনলাইন ডেটা ব্যাকআপ এবং স্টোরেজ সার্ভিস’ নামের এই সেবার জন্য প্রায় পাঁচ লাখ গিগাবাইট ধারণক্ষমতার অনলাইন স্টোরেজ ব্যবস্থা রাখা হয়েছে। বন্ড টেকনোলজিসে রাখা তথ্যের ব্যাকআপের মূল অংশ থাকবে সিঙ্গাপুরে ইকুইনিক্স ডেটা সেন্টারে। আরেকটি অংশ থাকবে যুক্তরাষ্ট্রের একটি ডেটা সেন্টারে। বন্ড টেকনোলজিস চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশে নিজেদের একটি স্বয়ংসম্পূর্ণ ডেটা সেন্টার গড়ার। ই-মেইল: [email protected]। —বিজ্ঞপ্তি