বাংলাদেশে আইইটিএফ আউটরিচ প্রোগ্রাম শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারনেট সোসাইটি (আইসক) বাংলাদেশ ঢাকা চ্যাপ্টার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের যৌথ উদ্যোগে ‘আইইটিএফ আউটরিচ প্রোগ্রাম’ শীর্ষক কর্মশালা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্কফোর্স (আইইটিএফ) আউটরিচ প্রোগ্রামের কার্যক্রম শুরু হয়েছে।
গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় বক্তব্য দেন ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ, সহসভাপতি মো. জাহাঙ্গির হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ কাওছার উদ্দীন, কোষাধ্যক্ষ মো. আবদুল আওয়াল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক মো. মামুনুর রশিদ, মো. হায়দার আলীসহ বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহণ করেন।
বিজ্ঞপ্তি