বাংলাদেশে ইল্যান্সের কার্যক্রম শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ইন্টারনেটে আউটসোর্সিংয়ের কাজ পাওয়ার ওয়েবসাইট ইল্যান্স ডট কম (www.elance.com)। গত মঙ্গলবার ঢাকার বেসিস মিলনায়তনে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন ইল্যান্স ইউরোপের ভাইস প্রেসিডেন্ট চেটিল জে. ওলসেন। তিনি বলেন, ‘বাংলাদেশের মেধাবী ফ্রিল্যান্সাররা দক্ষতা ও সৃজনশীলতায় বিশ্বমানের। আমাদের এই উদ্যোগ এ দেশের ফ্রিল্যান্সারদের অনলাইন বাজারে শক্তিশালী অবস্থান গড়তে সাহায্য করবে।’ খবর বিজ্ঞপ্তির।ইল্যান্স বাংলাদেশে সাইদুর মামুন খানকে কান্ট্রি ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি প্রাথমিক উদ্যোগ হিসেবে কয়েকটি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের পরিকল্পনার কথা জানান।