বাংলাদেশে কিউবির চার বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারহীন ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবাদাতা কিউবি বাংলাদেশে কার্যক্রম পরিচালনার চার বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে ২ নভেম্বর ঢাকার গুলশানে কিউবির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই রকম অনুষ্ঠান হয়েছে কিউবির আঞ্চলিক কার্যালয়গুলোতেও।
বর্ষপূর্তির দিনে কিউবির প্রধান নির্বাহী কর্মকর্তা ডি এস ফয়সাল হায়দার প্রতিষ্ঠানের সম্ভাবনাময় ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, নেটওয়ার্ক উন্নয়নের জন্য কিউবি সম্প্রতি ফোরজি এলটিই (লং টার্ম ইভাল্যুশন) প্রযুক্তির অনুমোদন পেয়েছে। এ প্রযুক্তির পরীক্ষা-নিরীক্ষা শিগগিরই শেষ হবে। ফলে কিউবি গ্রাহকদের আরও দ্রুতগতির ইন্টারনেট সংযোগ দিতে পারবে।
বর্ষপূর্তির দিনে গ্রাহকদের মধ্যে যাঁরা কিউবির সঙ্গে এক বছর পূর্ণ করেছেন, তাঁদের জন্য ছিল উপহার। কিউবির মাসিক প্যাকেজের এক থেকে দুই বছরের গ্রাহকদের জন্য দ্বিগুণ পরিমাণ ইন্টারনেট ব্যবহারের সুবিধা করা হয়েছে। দুই বছরের বেশি সময়ের মাসিক প্যাকেজের ক্ষেত্রে বর্ষপূর্তির এই মাসে দ্বিগুণ গতির ও দ্বিগুণ পরিমাণ ইন্টারনেট ব্যবহারের ঘোষণা দেওয়া হচ্ছে। স্কাই প্যাকেজের গ্রাহকেরাও বাড়তি সুবিধা পাচ্ছেন। —বিজ্ঞপ্তি