বাংলাদেশে ক্যাসপারস্কির নিজস্ব সার্ভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিজস্ব স্থানীয় সার্ভার বসিয়েছে ক্যাসপারস্কির বাংলাদেশের পরিবেশক প্রতিষ্ঠান অফিসএক্সট্র্যাক্টস ও ক্যাসপারস্কি ল্যাব বাংলাদেশ। এরই মধ্যে নিজেস্ব সার্ভারে কাজও শুরু করেছে তারা। এখন থেকে গ্রাহকেরা আরও দ্রুতগতিতে এ অ্যান্টিভাইরাস সফটওয়্যারের সর্বশেষ হালনাগাদ নামাতে পারবেন (ডাউনলোড)। গত বৃহস্পতিবার ঢাকায় অফিসএক্সট্র্যাক্টস আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী প্রবীর সরকার। তিনি বলেন, ‘আমাদের গ্রাহকসংখ্যা বর্তমানে আট লাখের বেশি। এত দিন আমরা বাইরের দেশের সার্ভার ব্যবহার করলেও এখন আমাদের নিজেস্ব সার্ভার আছে। বাংলাদেশে এমন একটি কাজ করা সত্যিই অনেক কষ্টকর হতো, যদি আমরা অন্যদের সমর্থন না পেতাম। আশা করছি, এখন গ্রাহকেরা গতি কিংবা হালনাগাদ সমস্যাসহ সব ধরনের ঝামেলামুক্ত হয়ে কাজ করতে পারবেন।’ আনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব মো. শাহিদ-উল মুনীর, কোলোসিটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইমাদ ইস্পাহানি, নেক্সট অনলাইনের মফিজুল হকসহ অনেকে। সম্মেলনে ক্যাসপারস্কির নতুন পণ্য পিওর ৩.০, মোবাইল সিকিউরিটি, ট্যাবলেট সিকিউরিটি এবং ম্যাক সিকিউরিটির মোড়ক উন্মোচন করা হয়। —হাসান ইমাম