মো. মুস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক
সঠিক প্রশ্নোত্তর অংশ-৩০
প্রিয় পরীক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের ১ নম্বর প্রশ্ন অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায়লেখ’ দেওয়া হলো। তোমরা মনোযোগ সহকারে পড়বে।
অধ্যায়-১৪
৪। নিচের কোনটি মৌলিক চাহিদার অন্তর্ভুক্ত নয়?
ক. খাদ্য খ. বস্ত্র গ. বাসস্থান ঘ. কম্পিউটার
উত্তর: ঘ. কম্পিউটার
৫। বাংলাদেশে গত ৪০ বছরে খাদ্য উৎপাদন কত গুণ বেড়েছে?
ক. ৭ গুণ খ. ৮ গুণ গ. ৪ গুণ ঘ. ৩ গুণ
উত্তর: ঘ. ৩ গুণ
৬। মানুষের মৌলিক চাহিদা নিচের কোনটি?
ক. রাজনীতি খ. চিকিৎসা গ. যানবাহন ঘ. ভ্রমণ
উত্তর: খ. চিকিৎসা।
৭। জনসংখ্যার হিসাব জানার জন্য একটি দেশে একটি নির্দিষ্ট দিনে ঘরে ঘরে গিয়ে লোকের সংখ্যা গণনার ব্যবস্থাকে কী বলে?
ক. শুমারি খ. আদমশুমারি গ. মিতি ঘ. গণমিতি
উত্তর: খ. আদমশুমারি
৮। নিচের কোনটি মানুষের প্রথম ও প্রধান মৌলিক চাহিদা?
ক. বস্ত্র খ. বাসস্থান গ. খাদ্য ঘ. চিকিৎসা
উত্তর গ. খাদ্য।
৯। কিসের ফলে মাটি, পানি, বায়ু, গাছপালা ও প্রাণীর ওপর ক্ষতিকর প্রভাব সৃষ্টি হয়?
ক. বাড়তি খাদ্য খ. বস্ত্র উৎপাদনে
গ. জনসংখ্যা ঘ. বাড়তি খাদ্য ও বাসস্থান তৈরি
উত্তর: ঘ. বাড়তি খাদ্য ও বাসস্থান তৈরি
১০। প্রচুর পরিমাণে রাসায়নিক সার, কীটনাশক ও আগাছানাশক ওষুধ ব্যবহার করা হয় কেন?
ক. আয় বাড়াতে খ. কলকারখানা বাড়াতে
গ. অধিক খাদ্যশস্য ও ফসলের জন্য
ঘ. কর্মসংস্থানের জন্য
উত্তর: গ. অধিক খাদ্যশস্য ও ফসলের জন্য
১১। স্টিমার ও অন্যান্য জলযান থেকে নির্গত বর্জ্য কী দূষিত করে?
ক. মাটি দূষিত করে খ. বায়ু দূষিত করে
গ. পানি দূষিত করে ঘ. বায়ু ও পানি দূষিত করে
উত্তর: গ. পানি দূষিত করে
১২। অধিক মাত্রায় শস্য ও ফসল ফলানোর জন্য একই জমি বছরে একাধিকবার চাষ করার ফলে—
ক. জমি আগাছানাশক খ. জমির উর্বরতা নষ্ট
গ. জমির উর্বরতা বাড়ে ঘ. কর্মসংস্থান
উত্তর: খ. জমির উর্বরতা নষ্ট
১৩। মাছসহ অন্যান্য জলজ প্রাণী ও উদ্ভিদ মারা যাওয়ার জন্য দায়ী কোনটি?
ক. বায়ুদূষণ খ. পানিদূষণ গ. মাটিদূষণ ঘ. শব্দ
উত্তর: খ. পানিদূষণ
১৪। অধিকসংখ্যক বাড়িঘর ও রাস্তাঘাট তৈরি করতে বনজঙ্গল কাটার ফলে কোনটি হচ্ছে?
ক. জলজ প্রাণী হ্রাস খ. জীববৈচিত্র্য হ্রাস
গ. কার্বন ডাই-অক্সাইড হ্রাস ঘ. প্রচুর বৃষ্টিপাত
উত্তর: খ. জীববৈচিত্র্য হ্রাস
১৫। প্রতিটি দেশের জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে কেন?
ক. জনসংখ্যার জন্য খ. বনজঙ্গল ধ্বংসের জন্য
গ. স্কুলঘর নির্মাণের জন্য ঘ. রাস্তাঘাট তৈরির জন্য
উত্তর: খ. বনজঙ্গল ধ্বংসের জন্য
১৬। সম্পদের অভাব ও অধিক জনসংখ্যার কারণে কোনটি ব্যাহত হচ্ছে?
ক. ফসল উৎপাদন খ. শিল্পকারখানা
গ. শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টি ঘ. রাস্তাঘাট নির্মাণ
উত্তর: গ. শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টি
১৭। সম্পদের সীমাবদ্ধতা ও স্থানের অপ্রতুলতা কাটিয়ে ওঠার একমাত্র পথ কোনটি?
ক. জীববৈচিত্র্যতা রক্ষা খ. গাছপালা না কাটা
গ. বিজ্ঞান ও প্রযুক্তির অধিকতর চর্চা
ঘ. শিক্ষাপ্রতিষ্ঠান বাড়ানো।
উত্তর: গ. বিজ্ঞান ও প্রযুক্তির অধিকতর চর্চা
১৮। মাটিদূষণ কীভাবে রোধ করা যায়?
ক. অধিক মাত্রায় খাদ্যশস্য ফলিয়ে
খ. রাসায়নিক সার ব্যবহার করে
গ. পরিবেশ আইনের বাস্তবায়ন করে
ঘ. কীটনাশক বেশি ব্যবহার করে।
উত্তর: গ. পরিবেশ আইনের বাস্তবায়ন করে।