বাংলাদেশে চালু হলো আইটিইই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় বাংলাদেশি তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের জন্য শুরু হচ্ছে আন্তর্জাতিকমানের পরীক্ষা ‘ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন (আইটিইই)’। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) তত্ত্বাবধানে আইটিইই বাংলাদেশে বাস্তবায়িত হবে। সম্প্রতি আইটিইইর নানা বিষয় তুলে ধরতে ফিলিপাইনে আইটিইই পরিচালনাকারী সংস্থা ফিলিপাইন ন্যাশনাল আইটি স্ট্যান্ডাডর্সের প্রেসিডেন্ট মারিয়া কোরাজান মেনদোজা আকল আইসিটিসচিব নজরুল ইসলাম খানের সঙ্গে দেখা করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আইটি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন সেন্টারের প্রকল্প পরিচালক শেখ আমজাদ হোসেন, প্রকল্প ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম, জাইকা-আইটিইই প্রকল্পের প্রধান উপদেষ্টা হিদেও হোয়া ও প্রকল্প সমন্বয়কারী আকি হিরো সুজি। জাপানের আইটিইই এশিয়ার ১২টি দেশে চালু রয়েছে। —বিজ্ঞপ্তি