বাংলাদেশে চালু হলো নোমাডিক্স অ্যাকসেস গেটওয়ের কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিকম অনলাইন লিমিটেড ও নোমাডিক্স অ্যাকসেস গেটওয়ে বাংলাদেশে বিলিং সলিউশন বিপণনের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। এখন থেকে বিডিকম বাংলাদেশে নোমাডিক্স এবং ইন্ট্রাসার্ভের সব ধরনের বিপণন, কারিগরি এবং গ্রাহকসেবা বাংলাদেশ থেকেই দেবে। এ লক্ষ্যে আগামীকাল হোটেল ওয়াশিংটনে একটি সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। গতকাল ঢাকার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, হোটেল, বিপণিবিতান, বিমানবন্দর, রেলস্টেশনসহ যেকোনো ওয়াইফাই হটস্পট সেবার ক্ষেত্রে নোমাডিক্স অ্যাকসেস গেটওয়ে বিশ্বে সবচেয়ে জনপ্রিয়। এ গেটওয়ের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীদের কম্পিউটারে কোনো ধরনের সেটআপের প্রয়োজন হয় না। হসপিটালিটি সেবা খাতে ইন্টারনেট সেবার জন্য নোমাডিক্স সারা বিশ্বে নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে।সম্মেলনে বক্তারা বলেন, ১৪ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি সেবা খাতে বিডিকমের সফল সেবা দিয়ে আসছে। ইন্টারনেট সেবা, ডাটা কমিউনিকেশন, আইপি টেলিফোনি সেবা, ভেহিক্যাল ট্র্যাকিং সার্ভিস, সফটওয়্যার ডেভেলপমেন্ট, মোবাইল মানি সেবাসহ নানা ধরনের তথ্যপ্রযুক্তি সেবা প্রদানের মাধ্যমে বিডিকম দেশে ও বিদেশে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।সংবাদ সম্মেলনে নোমাডিক্স আইডিএস শ্রীলংকার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জেরেমি ফার্নান্দো, বিডিকম অনলাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমন আহমেদ সাবির, চিফ অপারেটিং অফিসার (সিওও) জি. ফারুক আলমগীর আরমান, জিএম হেড অব সিস্টেম ইন্টিগ্রেশন গাজী জেহাদুল কবীর উপস্থিত ছিলেন। —মোছাব্বের হোসেন