বাংলাদেশে ডেটামাইনারের যাত্রা শুরু
তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নেক্সটেকের আয়োজনে বাংলাদেশে ডেটামাইনার সফটওয়্যারের উদ্বোধন উপলক্ষে গত শনিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রাহকের কাছে সেবা পৌঁছে দিতে নেটওয়ার্ক ব্যবস্থাপনা, বিশেষ করে স্যাটেলাইট, সম্প্রচার, আইপিটিভি এবং এইচএফসি সম্প্রচারে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সলিউশন (এনএমএস) হিসেবে বিশ্বের অনেক দেশে ডেটামাইনারের কার্যক্রম চালু থাকলেও বাংলাদেশে এবারই প্রথম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কাইলিংকের মধ্যপ্রাচ্য ও এশিয়া প্যাসিফিকের বিক্রয় ব্যবস্থাপক বার্ট রিয়ানার্ট, দক্ষিণ এশীয় অঞ্চলের হিসাব ব্যবস্থাপক প্রমোদ গুপ্ত এবং নেক্সটেকের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। বার্ট রিয়ানার্ট বলেন, বাংলাদেশে এনএমএস এবং সম্প্রচার সেবার বাজার ক্রমান্বয়ে বড় হচ্ছে এবং বাড়ছে সংশ্লিষ্ট প্রযুক্তির সেবার চাহিদা।
নেক্সটেকের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন এই পণ্য বাংলাদেশে বাজারজাতকরণ এবং এর সফলতার ব্যাপারে আমরা আশাবাদী।