বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী ডেনমার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ মার্চ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) কার্যালয় পরিদর্শন করেন ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ এ মুহিত। বেসিসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ডেনমার্কে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি বাজার সম্প্রসারণ এবং বাংলাদেশে ডেনমার্কের বিনিয়োগ বাড়াতে বেসিস ও ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস যৌথভাবে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এ সময় রাষ্ট্রদূত বলেন, ডেনমার্ক আগামী কয়েক বছরে বাংলাদেশ সরকারের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে বাণিজ্য, ঋণ ও তথ্যপ্রযুক্তি খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ করতে চায়। এ বিনিয়োগের অন্যতম ক্ষেত্র হিসেবে তথ্যপ্রযুক্তি খাতও অগ্রাধিকার পাবে। বৈঠকে বেসিসের সভাপতি শামীম আহসান ডেনমার্কের সঙ্গে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের দীর্ঘমেয়াদি দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক ও বিভিন্ন সফলতার চিত্র তুলে ধরেন।
বিজ্ঞপ্তি