বাংলাদেশে নতুন অ্যান্টি ভাইরাস সফটওয়্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার নিরাপত্তা সমাধানদাতা প্রতিষ্ঠান আনল্যাব সম্প্রতি বাংলাদেশের বাজারে আনল্যাব ৩ ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যার এনেছে। এ সিকিউরিটি সফটওয়্যার ভাইরাস, হ্যাকিংসহ নানা সমস্যা থেকে কম্পিউটারকে রক্ষা করবে। এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, আনল্যাব এমন একটি সময় বাংলাদেশে এসেছে, যখন প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠান তাদের ব্যবসা নির্ঝঞ্জাট, দক্ষতা ও কম খরচে চালানোর জন্য আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার শুরু করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিকিরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার এবং বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত তাইইয়ং চো, এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূরুল আমিন, টেকনোলজি সলিউশনস লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হকসহ অনেকে। বাংলাদেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিজস্ব পণ্য বিক্রয়ের লক্ষ্যে আনল্যাব টেকনোলজি সলিউশনস লিমিটেডের সঙ্গে অংশীদারি চুক্তি করেছে। —বিজ্ঞপ্তি