বাংলাদেশে বেশি খোঁজা হয়েছে এসএসসি ও এইচএসসির ফলাফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিশ্বখ্যাত সার্চইঞ্জিন গুগল চলতি বছরের তথ্য খোঁজার ধারা বা সার্চ ট্রেন্ড প্রকাশ করেছে। ২০১৪ সালের এ ধারা অনুযায়ী বাংলাদেশ থেকে আলোচিত অনুসন্ধানের মধ্যে শীর্ষে রয়েছে এসএসসির ফলাফল ২০১৪। এ ছাড়া শীর্ষ দশে রয়েছে এইচএসসি ফলাফল ২০১৪, বিশ্বকাপ ২০১৪, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, নন-গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি (এনটিআরসিএ), আইপিএল ২০১৪, কিক, ব্যাং ব্যাং এবং ঈদ এসএমএস। বাংলাদেশ থেকে শীর্ষ ব্যক্তি হিসেবে যাঁদের খোঁজ করা হয়েছে তাঁদের মধ্যে এক নম্বরে আছেন জেনিফার লরেন্স। এ তালিকার শীর্ষ দশে আছেন রবিন উইলিয়ামস, সুচিত্রা সেন, হামেস রদ্রিগেজ, নাঈলা নায়েম, অমৃতা অরোরা, কৃতি শ্যানন, আঁখি আলমগীর, অর্পিতা খান ও ফুটবলার তারকা নেইমার। গুগলের মূল বৈশ্বিক ট্রেন্ডে আলোচিত অনুসন্ধানের মধ্যে রয়েছে রবিন উইলিয়ামস, ওয়ার্ল্ড কাপ, ইবোলা, মালয়েশিয়া এয়ারলাইনস, এএলএস আইচ বাকেট চ্যালেঞ্জ, ফ্ল্যাপি বার্ড, কনসিটা ওস্ট্র, আইএসআইএস, ফ্রোজেন ও সোচি অলিম্পিক। বৈশ্বিক খবরের মধ্যে শীর্ষ দশে রয়েছে ইবোলা, আইএসআইএস, মালয়েশিয়া এয়ারলাইনস, ক্রিমিয়া/ইউক্রেন, ফার্গুসন, গাজা অ্যান্ড ইসরায়েল, স্কটিশ রেফারেন্ডাম ও অস্কার পিস্টোরিয়াস ট্রায়াল। বিভিন্ন তালিকার মধ্যে আরও রয়েছে ইউটিউবে খোঁজা সেরা দশ ভিডিও, গুগল ডুডল, কনজ্যুমার ইলেকট্রনিকস, খেলোয়াড়, যাঁদের হারিয়েছে বিশ্ব ইত্যাদি। বিস্তারিত: www.google.com/trends ঠিকানায়। —গুগল ট্রেন্ড