বাংলাদেশে ব্যবসায় সম্প্রসারণ করবে ডিলাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ডিলাক্স টেকনোলজিস বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ করবে। এ জন্য গত বুধবার ডিলাক্সের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে এসে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের সঙ্গে বৈঠক করে। স্মার্টের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে অদূর ভবিষ্যতে বাংলাদেশে ব্যবসায় সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন তারা। ডিলাক্স প্রতিনিধিদলে ছিলেন প্রতিষ্ঠানটির উপপরিচালক চেস্টার উয়ান এবং আঞ্চলিক ব্যবস্থাপক আমান্ডা ঝাং। স্মার্টের মহাব্যবস্থাপক মো. জাফর আহমেদ এবং ডিলাক্স পণ্য ব্যবস্থাপক মাহফুজুর রহমান সভায় উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি