বাংলাদেশে ব্যারাকুডা নেটওয়ার্কসের যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত ব্যারাকুডা নেটওয়ার্কস বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি ওয়েব সার্ভারের বহুমাত্রিক নিরাপত্তাবিধানসহ নেটওয়ার্ক ব্যবস্থাপনার কাজ করে থাকে। বাংলাদেশে এসব সেবা দিবে টেকনিকস কম্পিউটারস লিমিটেড। সম্প্রতি এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকুডা নেটওয়ার্কসের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপক অ্যান্ড্রু লি এবং টেকনিকস কম্পিউটার্স লিমিটেডের কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি