বাংলাদেশে মুঠোফোন-নির্ভর আর্থিক সেবার সম্ভাবনা বিশাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাওলো মন্টেসরি
পাওলো মন্টেসরি

গত দুই বছরে বাংলাদেশে মুঠোফোন-নির্ভর আর্থিক সেবার অগ্রগতি অনেক বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাপী মুঠোফোন-নির্ভর প্রযুক্তি সেবায় পরিচিত একটি নাম ইসার্ভ গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পাওলো মন্টেসরি। গত বুধবার রাজধানীর একটি হোটেলে প্রথম আলোর সঙ্গে একান্ত সাক্ষাত্কারে এ কথা বলেন তিনি।

বাংলাদেশে মুঠোফোনে আর্থিক সেবা কার্যক্রম আরও গতিশীল এবং যৌথভাবে কাজ করতে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান বিডিকম অনলাইন এবং ই-সার্ভ গ্লোবালের মধ্যে চুক্তি সই করতে ঢাকায় এসেছেন পাওলো মন্টেসরি। চুক্তি সই শেষে প্রথম আলোর মুখোমুখি হন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিডিকমের পরামর্শক রায়হান আমিন।

পাওলো আরও বলেন, গত দুই বছরে বাংলাদেশে মুঠোফোনে আর্থিক সেবা অনেক এগিয়ে গেছে। আরও বিশাল সম্ভাবনা রয়েছে এই খাতে। এ দেশের মানুষের জীবনধারার উন্নয়নে উদ্দীপনামূলক ভূমিকা রাখার প্রথম ধাপ হিসেবে যৌথ এই উদ্যোগ শুরু করতে পেরে সন্তোষ প্রকাশ করেন পাওলো মন্টেসরি। বাংলাদেশে মুঠোফোনে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য একটি চমত্কার প্লাটফরম তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ খাতের সেবার মান বাড়ানো এবং ব্যয় কমাতে এই উদ্যোগ সহায়তা করবে বলেও মনে করছেন তিনি

বিস্তারিত দেখুন ভিডিওতে...