বাংলাদেশে ল্যাপটপের ওয়ারেন্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের বাজারে নানা ব্র্যান্ডের ল্যাপটপ কম্পিউটার
বাংলাদেশের বাজারে নানা ব্র্যান্ডের ল্যাপটপ কম্পিউটার

বাংলাদেশের বাজারে নানা ব্র্যান্ডের ল্যাপটপ কম্পিউটার পাওয়া যায়। আর সেগুলো কেনার সময় বিক্রেতা দেন ওয়ারেন্টি ও বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা। সাধারণভাবে যেকোনো ব্র্যান্ডের ল্যাপটপ কেনার পর আপনার ল্যাপটপ ব্যাটারি এবং চার্জার পড়ে ভেঙে কিংবা নষ্ট হয়ে গেলে, পুড়ে গেলে, পানিতে পড়লে কিংবা ছত্রাক বা ফাঙ্গাশ পড়লে ওয়ারেন্টি পাওয়া যাবে না।
এখন দেখা যাক, সাধারণভাবে কোন ব্র্যান্ডের ল্যাপটপে কী ওয়ারেন্টি আছে।
আসুস
প্রতিটি ল্যাপটপের সঙ্গে দুই বছরের ওয়ারেন্টি রয়েছে। তবে ব্যাটারি এবং চার্জারের এক বছরের ওয়ারেন্টি পাবেন।
এসার
এক বছরের ওয়ারেন্টি রয়েছে। ব্যাটারি এবং চার্জারেও এক বছরের ওয়ারেন্টি পাবেন।
এইচপি
এক বছরের ওয়ারেন্টি রয়েছে। ব্যাটারি এবং চার্জারেও এক বছরের ওয়ারেন্টি দেওয়া হয়।
সনি
সনির ল্যাপটপের সঙ্গে এক বছরের ওয়ারেন্টি রয়েছে। সঙ্গে ব্যাটারি এবং চার্জারের এক বছরের ওয়ারেন্টি দেওয়া হয়।

ডেল
প্রতিটি ল্যাপটপের সঙ্গে এক বছরের ওয়ারেন্টি রয়েছে। ব্যাটারির ওয়ারেন্টি দেওয়া হয়। তবে চার্জারের ওয়ারেন্টি নেই।
ফুজিৎসু
ফুজিৎসুর প্রতিটি ল্যাপটপের সঙ্গে এক বছরের ওয়ারেন্টি রয়েছে। ব্যাটারির এক বছরের ওয়ারেন্টি পাবেন। চার্জারের কোনো ওয়ারেন্টি দেওয়া হয় না।
অ্যাপল
অ্যাপলের ম্যাকবুক প্রো এবং ম্যাকবুক এয়ার ল্যাপটপের সঙ্গে এক বছরের ওয়ারেন্টি রয়েছে। ব্যাটারি এবং চার্জারেরও এক বছরের ওয়ারেন্টি পাবেন।
লেনোভা
এক বছরের ওয়ারেন্টি রয়েছে। ব্যাটারির এক বছরের ওয়ারেন্টি পাবেন। কিন্তু চার্জারের কোনো ওয়ারেন্টি দেওয়া হয় না।
স্যামসাং
স্যামসাংয়ের ল্যাপটপের সঙ্গে এক বছরের ওয়ারেন্টি রয়েছে। ব্যাটারি এবং চার্জারের সঙ্গেও এক বছরের ওয়ারেন্টি।
তোশিবা
তোশিবার ল্যাপটপের সঙ্গে এক বছরের ওয়ারেন্টি রয়েছে। ব্যাটারি এবং চার্জারের সঙ্গে এক বছরের ওয়ারেন্টি পাবেন।