বাংলাদেশে সুপারহিরো না থাকার কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভীষণ গরম
আজকাল যেভাবে গরম পড়ছে, তাতে করে লোহার বর্ম পরা সুপারহিরো স্রেফ ডিমসেদ্ধ হয়ে যাবে। ফলে এ দেশে আয়রনম্যান হওয়া অসম্ভব।

.
.

অতিবৃষ্টি
একটু বৃষ্টি হলেই শহরের পথঘাট হয়ে যায় আশপাশের নদীগুলোর শাখা-প্রশাখা। সমতলের মাটি তো বটেই, পাহাড় পর্যন্ত ধসে পড়ে এই বৃষ্টিতে। ফলে স্যান্ডম্যানও এ দেশে জন্ম নেবে না সংগত কারণেই।

.
.

প্রচণ্ড ঠান্ডা
এই দেশের আবহাওয়া এখন চরমভাবাপন্ন। যা-ই হোক, মাত্রাতিরিক্ত হবে এমনটাই যেন পণ। গরমে ভীষণ গরম, বৃষ্টি হলে একেবারে সব ডুবিয়ে ছাড়ে আর শীত? বাপরে বাপ! মাঘের শীতে বাঘও ওপারে বেড়াতে যায়। তাহলে বলুন, হিউম্যান টর্চ কেন এ দেশে আসবে?

.
.

লোডশেডিং
দেশে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে আগের তুলনায় অনেক বেশি। সেই সঙ্গে বেড়েছে লোডশেডিংও। বেচারা ইলেক্ট্রো চলেই তো বিদ্যুৎ দিয়ে। তো সে এই লোডশেডিংয়ের দেশে সুপারহিরোগিরি ফলাতে গিয়ে সাধের জানটা খোয়াবে নাকি?

.
.

ভিড় আর যানজট
সুপারহিরোদের দরকার কোথায়? যেখানে মানুষ আছে। কারণ, মানুষ না থাকলে সুপারহিরোর দক্ষতা কোথায় ফলাবে? কিন্তু ফ্ল্যাশ যদি আলোর চেয়ে বেশি গতিতে ছুটে গিয়ে কিছু করতে চায়, তার উপায় আছে? মানুষের ভিড়ে কারওয়ান বাজার থেকে ফার্মগেট যেতেই তো সব শেষ!