বাংলাদেশে 'ওরাকল ডে'

গ্রাহক ও সহযোগীদের নিয়ে সম্প্রতি ঢাকায় ‘ওরাকল ডে’ উদ্যাপন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল করপোরেশন। দেশের গুরুত্বপূর্ণ শিল্প গ্রাহকদের সামনে ক্লাউড সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করে মার্কিন প্রতিষ্ঠানটি। ডিজিটাল প্রক্রিয়াকরণে ওরাকল ক্লাউড, বিগ ডেটা, ডেটা ওয়্যার হাউজিং সেবার অভিজ্ঞতা তুলে ধরেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
ওরাকল সাউথ এশিয়ান গ্রোথ ইকোনমিকস-ওয়েস্ট এবং ওরাকল পাকিস্তানের ব্যবস্থাপনা পরিচালক আহসান জাভেদ বলেন, ওরাকলের নতুন ক্লাউড সেবা বাংলাদেশের গ্রাহকদের নিরাপদ ক্লাউড অবকাঠামো সেবা দিতে পারবে।
ওরাকলের ভাইস প্রেসিডেন্ট (টেকনোলজি বিজনেস ইউনিট, এএসইএএন ওরাকল) প্রবীণ ঠাকুর বলেন, বাংলাদেশ ওরাকলের ক্লাউড সলিউশনের একটি গুরুত্বপূর্ণ বাজার। এ দেশে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারের প্রবণতাও অনেক বেড়েছে। তাই নতুন ক্লাউড সেবা এ দেশে সম্প্রসারণ করছে ওরাকল। আর্থিক সেবা, টেলিকম, উৎপাদন, পেশাগত সেবা, পাবলিক সেক্টর বা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এসব সেবা ব্যবহার করা যায়। বিজ্ঞপ্তি