বাংলাদেশে ‘গার্লস ইন আইসিটি ডে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) ঘোষিত ‘গার্লস ইন আইসিটি ডে ২০১৩’ দিবস যৌথভাবে পালন করেছে বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডব্লিউআইটি) এবং ইউসেপ-বাংলাদেশ। দিবসটি উপলক্ষে গত বৃহস্পতিবার ইউসেপ-বাংলাদেশের প্রধান কার্যালয়ে সমাজের সুবিধাবঞ্চিত মেয়েদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে। এতে মূল প্রবন্ধ পড়েন বিডব্লিউআইটির সভানেত্রী লুনা শামসুদ্দোহা। তিনি বলেন, আইটিইউর সহযোগিতায় ২০১০ সাল থেকে জাতিসংঘের সদস্যভুক্ত ১৯৩টি দেশে এপ্রিল মাসের চতুর্থ বৃহস্পতিবার ‘গার্লস ইন আইসিটি ডে’ পালন করা হচ্ছে। এ দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিশ্বব্যাপী নারী ও মেয়েদের ক্ষমতায়ন এবং কাজের উপযুক্ত পরিবেশ তৈরিকে উৎসাহিত করা। অনুষ্ঠানে ইউসেপ-বালাদেশের কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন সংস্থার নির্বাহী আফতাব উদ্দিন আহমদ। বাংলাদেশে আমেরিকান সেন্টারের পাবলিক ডিপ্লোমেসি কর্মকর্তা ক্লাউডিও এ পেজ এসব সুবিধাবঞ্চিত মেয়েদের ফ্রি আমেরিকান সেন্টারের সদস্য করার ঘোষণা দেন। যার মাধ্যমে তারা আমেরকািন সেন্টারের লাইব্রেরি ব্যবহার, বই পড়া, ইন্টারনেট ব্যবহারসহ বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডব্লিউআইটির মহাসচিব রেজওয়ানা খানসহ অনেকে। —বিজ্ঞপ্তি