বাংলাদেশেই ‘ফ্রিল্যান্সার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস ফ্রিল্যান্সার ডটকম বাংলাদেশি ফ্রিল্যান্সারদের সুবিধার্থে তাদের ওয়েবসাইটটির একটি বাংলাদেশি সংস্করণ চালু করেছে। সাইটটির ঠিকানা হচ্ছে- ফ্রিল্যান্সার ডটকম ডট বিডি।আজ বুধবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) অডিটোরিয়ামে এ সাইটটি উদ্বোধন করা হয়। উল্লেখ্য, বিশ্বে অনলাইনে কাজের দিক থেকে যুক্তরাষ্ট্র ও ভারতের পরই বাংলাদেশের অবস্থান।