বাংলাদেশের জন্য ওপেন নলেজ ফাউন্ডেশনের দূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্ত সফটওয়্যার এবংওপেন সোর্সভিত্তিক নানা কর্মকাণ্ড পরিচালনাকারী যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ওপেন নলেজ ফাউন্ডেশন নেটওয়ার্কের (ওকেএফএন) বাংলাদেশ দূত হলেন নুরুন্নবী চৌধুরী। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ওকেএফএনের (http://okfn.org/local) পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ১ জুন থেকে তিনি এ দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে আরও ছয়টি দেশে নিজেদের দূত নিয়োগের ঘোষণা দিয়েছে ওকেএফএন।২০টি দেশে ওকেএফএনের দূত রয়েছে।অলাভজনক সংস্থা হিসেবে ২০০৪ সালে এটি প্রতিষ্ঠিত হয়। নুরুন্নবী চৌধুরী ২০০৭ সাল থেকে মুক্ত সফটওয়্যারবিষয়ক নানা আয়োজন এবং কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক। ২০০৮ সাল থেকে তিনি বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধ যোগ এবং সম্পাদনার কাজ করছেন। তিনি বাংলা ব্লগসাইট প্রথম আলো ব্লগের সঞ্চালক হিসেবে কর্মরত আছেন।আগ্রহীরা ওকেএফএন বাংলাদেশের ই-মেইল গ্রুপে (http://lists.okfn .org/mailman/listinfo/okfn-bd) যোগ দিতে পারবেন। তথ্যপ্রযুক্তি নিয়ে তাঁর দুটি বই প্রকাশিত হয়েছে। ওকেএফএন বাংলাদেশের ওয়েব ঠিকানা: http://bd.okfn.org। —জাহিদ হোসাইন খান