বাংলাদেশের জলবায়ু চা চাষের জন্য উপযোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-৪
প্রিয় সমাপনী পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়েআজ ২নং প্রশ্নের ‘শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ’ দেওয়া হলো।

অধ্যায়-৪

৯. বাংলাদেশে প্রতি বছর প্রায় — লক্ষ মেট্রিক টন পাট উৎপন্ন হয়।
উত্তর: ৪৫
১০. বাংলাদেশের — চা চাষের জন্য উপযোগী।
উত্তর: জলবায়ু
১১. বিদেশে বাংলাদেশের চায়ের বিশেষ — রয়েছে।
উত্তর: সুনাম
১২. বাংলাদেশের অর্থনীতিতে মোট জাতীয় আয়ে শিল্পের অবদান —।
উত্তর: ৩০%
১৩. কার্পেট তৈরি হয় — দিয়ে।
উত্তর: পাট
১৪. বাংলাদেশের পোশাক শিল্পে কয়েক লক্ষ—কাজ করে।
উত্তর: নারী ও পুরুষ
১৫. বাংলাদেশ বিপুল পরিমাণ — আমদানি করে।
উত্তর: চিনি
১৬. হোলসিম একটি উল্লেখযোগ্য— কারখানা।
উত্তর: সিমেন্ট
১৭. স্কয়ার ফার্মা একটি উল্লেখযোগ্য—কারখানা।
উত্তর: ওষুধ
১৮. তাঁতশিল্প বাংলাদেশের—শিল্প।
উত্তর: প্রাচীন
১৯. বাংলাদেশের উত্তরাঞ্চলে—চাষ হয়।
উত্তর: রেশম গুটি
২০. বাংলাদেশের আমদানি ও রপ্তানির মধ্যে অর্থনৈতিক—রয়েছে।
উত্তর: ভারসাম্যহীনতা।

অধ্যায়-৫

১. বাংলাদেশে প্রতি বছর প্রায়—লক্ষ টন খাদ্য ঘাটতি হয়।
উত্তর: ২৫
২. বাংলাদেশে খাদ্য ঘাটতির প্রধান কারণ—।
উত্তর: অতিরিক্ত জনসংখ্যা
৩. বাংলাদেশে প্রায়—লাখ মানুষ গৃহহীন।
উত্তর: দশ
৪. শিক্ষিত জনগোষ্ঠী একটি দেশের অন্যতম—।
উত্তর: সম্পদ
৫. বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি—নেই।
উত্তর: অক্ষরজ্ঞান
৬. বাংলাদেশের প্রায়—লোক চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত।
উত্তর: অর্ধেক
৭. নারী উন্নয়নের জন্য—প্রসার দরকার।
উত্তর: নারী শিক্ষার
৮. অধিক ফসল ফলাতে জমিতে প্রচুর—ব্যবহার করা হচ্ছে।
উত্তর: রাসায়নিক সার
৯. জনসম্পদ হচ্ছে একটি দেশের—।
উত্তর: শ্রমশক্তি
১০. মানবসম্পদ উন্নয়নের মূল উপাদান হলো—।
উত্তর: শিক্ষা
১১. মানবসম্পদ রপ্তানি করে বাংলাদেশ প্রচুর—মুদ্রা আয় করে।
উত্তর: বৈদেশিক।
১২. বাংলাদেশে যথেষ্ট মূলধন না থাকলেও আছে পর্যাপ্ত—।
উত্তর: জনসংখ্যা
১৩. কর্মমুখী শিক্ষা ব্যবস্থার জন্য—শিক্ষার প্রসার প্রয়োজন।
উত্তর: কারিগরি।

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল