বাংলাদেশের ফুটবলের শেষ বাঁশি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল কোরো না গোল কোরো না..., গোল হজম ক্যান্ডি এবং বাংলাদেশের ফুটবলের শেষ বাঁশি! প্রচ্ছদ: রস+আলো
গোল কোরো না গোল কোরো না..., গোল হজম ক্যান্ডি এবং বাংলাদেশের ফুটবলের শেষ বাঁশি! প্রচ্ছদ: রস+আলো

ফিফা র‌্যাঙ্কিংয়ে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন ১৮৫তম স্থানে নেমেছে বাংলাদেশ। এ দেশের ফুটবলের শেষ বাঁশি আসলে বেজেই গেল! এই তো ১০ অক্টোবর এককালের ‘দুর্বল’ ভুটানই নিজেদের মাঠে এশিয়ান কাপ বাছাইয়ে ফিরতি প্লে-অফে বাংলাদেশের জালে বল পাঠিয়েছে তিনবার। ফলে ২০১৯ এশিয়ান কাপের মূল বাছাইপর্ব খেলা হবে না বাংলাদেশের। এ ছাড়া ২০১৮ বিশ্বকাপের বাছাই শেষ আগেই। তাই আগামী বছর তিনেক আর ফিফা-এএফসির ম্যাচও মিলবে না। তাহলে এই তিন বছর কী করবেন আমাদের ফুটবলাররা? আর কী-ইবা হবে বাফুফের অফিস, মাঠ আর কর্মকর্তাদের দিয়ে?

সম্ভাবনা

.
.
.
.

এই তিন বছর মতিঝিলের বাফুফে অফিসটা ভাড়া দিলেও কিছু আয় হবে।

বস, আমাদের রুটির বিজনেসের জন্য অফিস দরকার।

মতিঝিলের বাফুফে ভবনটা ভাড়া দিচ্ছে। ওখানে কথা বলো।

মাফ করবেন বস, ওখানে গেলে আমাদের রুটি গোল না হয়ে চারকোনা হয়ে যাবে!

তিন বছরের জন্য সন্তানদের পড়ানোর দায়িত্ব নিতে পারেন ফুটবলাররা।

আমি কিন্তু আজ থেকে বাবুকে পড়াচ্ছি। ওর টিচারকে আসতে মানা করে দিয়ো।

তাই তো বলি, ছেলে আমার বৃত্ত আঁকল, কিন্তু গোল হলো না কেন!

কর্মকর্তাদের জন্য আশীর্বাদ

.
.
.
.

বাফুফের কর্মকর্তারা অভিজ্ঞতা লাভের জন্য আরও বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন।

যা-ই বলেন না কেন, বিদেশে এলে কিন্তু অনেক অভিজ্ঞতা হয়!

সেটাই! কীভাবে গোল খেতে হয়, এই অভিজ্ঞতা তো আমরা বিদেশে এসেই লাভ করি!

আগামী তিন বছর জাতীয় দল নিয়ে আর কোনো কথা শুনতে হবে না তাঁদের।

এখন অনেক টেনশন ফ্রি, বুঝলে! ফুটবল নিয়ে কেউ চিল্লাফাল্লা করছে না! আচ্ছা, ছবিটা কে এঁকেছে?

প্রতিভা খুঁজে বের করার চোখ থাকলে তো জাতীয় দলের বারোটা বাজত না! দেখতে​ই তো পাচ্ছ, ছবিটা আমি আঁকছি!

বিপদও আছে!

.
.
.
.

‘ছেলে জাতীয় দলের ফুটবলার’ বললেই বিপদ!

ছেলে তো সোনার টুকরা। বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার!

চাপাবাজির আর জায়গা পাও না মিয়া! বাংলাদেশে তো জাতীয় ফুটবল দল বলেই কিছু নাই।

গোল-টাইপের কোনো কিছুর আশপাশেই ফুটবলাররা ভিড়তে পারবেন না!

কোনো গন্ডগোল করবি না, যা আছে দিয়া দে!

হে হে! ও তো জাতীয় দলের ফুটবলার! গোল কিংবা গন্ডগোল—কিছুই করতে পারে না! আপনি টেনশন নিয়েন না, বস!