বাংলাদেশের বাজারকে গুরুত্ব দিচ্ছে অপেরা: সুনীল কামাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ব্রাউজারের ক্ষেত্রে শীর্ষস্থানীয় ‘অপেরা মিনি’ ব্রাউজার। ১৯৯৫ সালের ২২ জুন নরওয়ের অসলোতে প্রতিষ্ঠিত হয়েছিল অপেরা সফটওয়্যার প্রতিষ্ঠানটি। এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন জন স্টিফেনসন ভন টেটজনার। বর্তমানে প্রতিষ্ঠানটি প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে রয়েছেন লার্স বোয়েলেসেন। সম্প্রতি প্রথম আলো ডটকমকে এক একান্ত সাক্ষাত্কার দিয়েছেন অপেরা মিনির ভারত ও সার্কভিত্তিক দেশগুলোর ব্যবসা পরিচালক সুনীল কামাত। প্রশ্ন: মানুষ কেন অপেরা মিনি ব্যবহার করবে? ব্রাউজার হিসেবে অপেরা মিনির ভূমিকা কি?উত্তর: ইন্টারনেট ব্যবহার করে সহজেই তথ্য পাওয়ার সুযোগ করে দিচ্ছে অপেরা মিনি। এ ছাড়া অন্যান্য ব্রাউজারের খরচ অপেরার তুলনায় বেশি। স্বল্প খরচে ঘরে বসেই সারা বিশ্বের সঙ্গে নেটওয়ার্ক গড়ে তুলতে অপেরা মিনি কার্যকর ভূমিকা পালন করতে পারে। ইন্টারনেট থেকে কম খরচে শেখার ও তথ্য বিনিময়ের জন্য অপেরা মিনিকে বেছে নিয়েছে বিশ্বের ২২ কোটি মানুষ। এশিয়াতে দ্রুত অপেরা ব্রাউজারের ব্যবহার বাড়ছে। স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার বাড়ায় বাংলাদেশেও দ্রুত বাড়ছে অপেরা ব্রাউজার ব্যবহারকারীর সংখ্যা। প্রশ্ন: অপেরা মিনি এয়ারটেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহারকারীর জন্য কী সুবিধা আনছে?উত্তর: এয়ারটেলের সঙ্গে মিলে বাংলাদেশে এই ব্রাউজারটির একটি বিশেষ সংস্করণ চালু করেছে অপেরা। এ সংস্করণটি ব্যবহার বান্ধব ও সাশ্রয়ী। এ ছাড়া এয়ারটেলে অপেরার ব্যবহার ওয়েবপেজকে দ্রুত উপস্থাপন করতে সক্ষম।প্রশ্ন: অন্যান্য ব্রাউজারের সঙ্গে অপেরা মিনির পার্থক্য কি?উত্তর: এই ব্রাউজারটি ব্যবহার বান্ধব, খরচ বাঁচায় এবং এটি মোবাইল ব্রাউজারের মধ্যে সবচেয়ে দ্রুতগতির। প্রক্সি সার্ভার প্রযুক্তি থাকায় অপেরা মিনি তথ্য সংকোচন করে দেখায়। ফলে অন্যান্য ব্রাউজারের তুলনায় এই ব্রাউজারটি অর্থ ও তথ্য সাশ্রয়ী।প্রশ্ন: অপেরা মিনির ভালো দিক কোনটি?উত্তর: সম্ভাব্য সব ইন্টারনেট ডিভাইসের সঙ্গেই ব্রাউজার এখন অনুসঙ্গ। স্মার্টফোন ও বেসিক মোবাইল ফোনে অপেরা ভালো অবস্থানে রয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীরা তাঁদের পছন্দের ব্রাউজার হিসেবে অপেরা মিনি বেছে নিচ্ছেন—এটাই অপেরার এখন পর্যন্ত ভালো দিক। প্রশ্ন: অপেরা মিনি বাংলাদেশে কতখানি জনপ্রিয় হবে বলে মনে করেন? আগামী বছর বা আগামী দুই বছরে বাংলাদেশে কত সংখ্যক ব্যবহারকারী তৈরির লক্ষ্য রয়েছে?উত্তর: বাংলাদেশে অপেরা মিনির অনেক ব্যবহারকারী রয়েছেন। বাংলাদেশে ২০১১ সালে ১০০ ভাগেরও বেশি ব্যবহারকারী বেড়েছে অপেরা ব্রাউজারের। ভবিষ্যতে আরও বাড়বে বলেই মনে করি। আমার বিশ্বাস, অপেরা মিনিই বাংলাদেশে যোগাযোগের প্রয়োজনীয়তা মেটাতে সবচেয়ে উপযুক্ত। আগামী দুই বছরের স্মার্টফোন ও ইন্টারনেটের ব্যবহারের প্রসারের সঙ্গে সঙ্গে বাংলাদেশে অপেরা মিনির জনপ্রিয়তা আরও বেড়ে যাবে।প্রশ্ন: অপেরার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কী কী?উত্তর: ব্রাউজারের বাজার দ্রুত বাড়ছে। গুগল ক্রোম, ফায়ারফক্স, নকিয়ার অভি ভালো করছে। এ দ্রুত প্রসারমান বাজারে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ। অপেরা আরও ভালো করবে বলেই আমরা মনে করি। উদ্ভাবন এবং সেই সঙ্গে প্রতিযোগিতা হলে ভালো, আর এমন পরিবেশের অংশ হতে পারলে আমরাও খুশি। আধুনিক মোবাইল শিল্পে নতুন নতুন হ্যান্ডসেট আসায় চ্যালেঞ্জ তৈরি হচ্ছে অবশ্যই। আমরা এই চ্যালেঞ্জ নিয়েছি এবং সব সময় নতুন ক্রেতাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।প্রশ্ন: বাংলাদেশে অপেরার ভবিষ্যত্ পরিকল্পনা কী?বাংলাদেশে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাস্টোমাইজ ব্রাউজার ব্যবসা ভবিষ্যতে আরও বাড়বে ভবিষ্যতে মানুষের কাছে অপেরা পৌঁছে যাবে। অন্য অপারেটরদের সঙ্গে অপেরার ব্রাউজার ব্যবহারের জন্য কাজ করা হবে।প্রশ্ন: স্মার্টফোনে এখন ব্রাউজারভিত্তিক বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহূত হচ্ছে; যার মধ্যে ক্লাউড সেবাও রয়েছে। ব্যবহারকারীদের কথা মাথায় রেখে অপেরার নতুন কী সেবা আনছে?অপেরা ব্যবহারকারীদের সুবিধার জন্য অ্যাপ্লিকেশন স্টোর বা অ্যাপ স্টোর চালু করেছে। এই অ্যাপ স্টোরে ৭০ হাজারেরও বেশি অ্যাপ্লিকেশন যুক্ত হয়েছে, ভবিষ্যতে আরও বাড়বে। এসব অ্যাপ্লিকেশন ব্যবহার বান্ধব করে তোলার জন্য অপেরা বর্তমানে কাজ করছে। যাঁরা অপেরা মিনি ব্রাউজার ব্যবহার করছেন, তাঁরা ইন্টারনেট সুবিধার বেসিক ফোনেও অনেক সুবিধা পাচ্ছেন। সবার কথা মাথায় রেখেই ভবিষ্যত্ উন্নয়নে কাজ করবে অপেরা। অপেরা একটি নিরপেক্ষ কোম্পানি হিসেবে অন্যান্য ব্রাউজারের সঙ্গে বাজারে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে ও বিশ্বের বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ও নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে ইন্টারনেট সেবার প্রসার ঘটাবে।