বাংলাদেশের বাজারে এল লজিটেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুণগতমান ও সর্বোচ্চ গ্রাহকসেবা দেওয়ার অঙ্গীকার নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সুইজারল্যান্ডভিত্তিক বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান লজিটেক। বাংলাদেশে এর পরিবেশক হিসেবে কম্পিউটার সোর্স লিমিটেড। গত বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার বলেন ‘লজিটেকের একটি পণ্য পাওয়ার জন্য আমাকে বেশ কয়েকটি দেশ ঘুরতে হয়েছিল। আজ লজিটেক বাংলাদেশে এসেছে, এটা সুখবর।’ লজিটেকের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক প্রসেনজিৎ সরকার বলেন, ‘বর্তমান সময়ে যেকোনো খাতই পরিবর্তনশীল। তার মধ্যে তথ্যপ্রযুক্তি দ্রুত পরিবর্তন এবং দ্রুত বর্ধনশীল খাত। এ খাতে টিকে থাকতে হলে যুগোপযোগী প্রযুক্তিসেবা নিশ্চিত করতে হবে। লজিটেক শুরু থেকেই চেষ্টা করে যাচ্ছে কীভাবে নতুন নতুন উদ্ভাবন এবং সেবা প্রদান করার মাধ্যমে ব্যবহারকারীর চাহিদা পূরণ করা যায়।’কম্পিউটার সোর্সের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম মাহফুজুল আরিফ বলেন ‘শুরু থেকেই আমাদের উদ্দেশ্য ছিল গ্রাহকসেবা নিশ্চিত করা, ভালো এবং গুণগত মানসম্পন্ন পণ্য সরবরাহ করা। দেশে তথ্যপ্রযুক্তিকে সহজলভ্য করে তোলাও ছিল আমাদের উদ্দেশ্য। আমদের সে উদ্দেশ্যের অংশ হিসেবেই লজিটেকের সঙ্গে যুক্ত হয়েছি। ওয়েবক্যাম, মাউস, কিবোর্ড, স্পিকার ইতিমধ্যেই বাংলাদেশের বাজারে বিশেষ জায়গা করে নিয়েছে।’ অনুষ্ঠানে লজিটেকের ভারত ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার কান্ট্রি ব্যবস্থাপক সুব্রত বিশ্বাস উপস্থিত ছিলেন।—মোহাম্মাদ আলী