বাংলাদেশের বাজারে তোশিবার নতুন পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইওএম এবং তোশিবা সিঙ্গাপুরের কর্মকর্তা আহমদ ইকরাম, আজাহার আলী, রেজাউল করিম, মিনারো ইউসুদা ও ফিলিপ ওয়ু
আইওএম এবং তোশিবা সিঙ্গাপুরের কর্মকর্তা আহমদ ইকরাম, আজাহার আলী, রেজাউল করিম, মিনারো ইউসুদা ও ফিলিপ ওয়ু

বাংলাদেশের বাজারে স্বয়ংক্রিয় অফিস ব্যবস্থাপনায় ব্যবহৃত হয় এমন বেশ কয়েকটি পণ্য বাজারে এনেছে তোশিবা। ১১ নভেম্বর ঢাকায় ‘গেম চেঞ্জার্স’ নামের এক জমকালো আয়োজনে তাদের উদ্ভাবনী নতুন পণ্য প্রদর্শন করে তোশিবা এবং তাদের বাংলাদেশি ব্যবসায়িক সহযোগী ইন্টারন্যাশনাল অফিস মেশিনস (আইওএম)।
অনুষ্ঠানে তোশিবা ইকো এমএফপি, তোশিবা মাল্টি ইন্টারঅ্যাক্টিভ সিস্টেম, তোশিবা বারকোড প্রিন্টার ও আইওএম রিটেইল সফটওয়্যারসহ তোশিবা পিওএস সিস্টেম প্রদর্শিত হয়।
তোশিবা ইকো এমএফপি হচ্ছে ডিজিটাল মাল্টিফাংশনাল কপিয়ার। তোশিবার দাবি, এটি বিশ্বের প্রথম পরিবেশবান্ধব এমএফপি সিস্টেম, যা প্রিন্ট করা কাগজের ওপর থেকে ছবি ও লেখা মুছে দিতে পারে এবং সেই কাগজ পাঁচবার পর্যন্ত প্রিন্টিংয়ের কাজে ব্যবহার করা যায়। কাগজ থেকে কালি মুছে ফেলার আগে সেই তথ্য সংরক্ষণ করে রাখতে পারে এই মাল্টিফাংশন যন্ত্রটি।
তোশিবা মাল্টি ইন্টারঅ্যাক্টিভ সিস্টেম বলতে একটি ৭০ ইঞ্চি মাপের অল ইন ওয়ান মাল্টি ইন্টারঅ্যক্টিভ ডিসপ্লেকে বোঝানো হয়। উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর এই স্মার্ট ডিসপ্লে সভা, প্রশিক্ষণ, শিক্ষাকার্যক্রমে​র জন্য বিশেষভাবে নকশা করে তৈরি করেছে তোশিবা। তোশিবা প্রোফেশনাল ইমেজ ইঞ্জিন এবং ডেডিকেটেড সফটওয়্যারের মাধ্যমে এই মাল্টিমিডিয়া ইন্টারঅ্যাক্টিভ এলইডি স্ক্রিন-টি হোয়াইটবোর্ড এবং ডিটিভির সব সুবিধা সংযুক্ত করেছে। লেখা ছাড়াও এই সিস্টেমে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ এবং সংরক্ষণ করে রাখা যায়।
তোশিবা পিওএস সিস্টেম হচ্ছে— শক্তিশালী ও ব্যবহারবান্ধব রিটেইল সফটওয়্যার, যাতে রয়েছে সর্বাধুনিক বারকোড প্রযুক্তি। এতে এমবেডেড আছে আইওএম রিটেইল পিওএস সফটওয়্যার এবং এর সঙ্গে একটি ইন্টিগ্রেটেড রিসিট প্রিন্টার।
তোশিবার বারকোড প্রিন্টার হচ্ছে—তোশিবার ব্যবহারবান্ধব ও সাশ্রয়ী ডেস্কটপ লেবেলিং সলিউশন, যা সব ধরনের প্রিন্টিং অ্যাপ্লিকেশনের জন্য উপযোগী।
প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল অফিস মেশিনস বা আইওএম বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় অফিস অটোমেশন সেবাদাতা প্রতিষ্ঠান। তোশিবা, এসইসি, মটোরোলা, সিসকো, ভিএমওয়্যার, ব্রাদার ও রিসোর মতো বিভিন্ন ব্র্যান্ডের সেবা দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।