
সঠিক উত্তরটি লেখ অংশ-১৩
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ১নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’-এর ওপর।
অধ্যায়-১১
৬. বাংলাদেশের বিদ্যালয়ে অতীতে কাদের সংখ্যা কম ছিল?
ক. শিক্ষার্থীদের খ. শিক্ষকদের
গ. মেয়েদের ঘ. ছেলেদের
উত্তর: গ. মেয়েদের
৭. নারী জাগরণের প্রধান হাতিয়ার কোনটি বলে তুমি মনে করো?
ক. সম্পদ খ. প্রতিভা গ. শিক্ষা ঘ. প্রশিক্ষণ
উত্তর: গ. শিক্ষা
৮. বাড়িতে এসে যিনি লেখাপড়া শেখান তাঁর পরিচয় কোনটি?
ক. শিক্ষক খ. ছাত্র গ. প্রশিক্ষক ঘ. গৃহশিক্ষক
উত্তর: ঘ. গৃহশিক্ষক।
৯. কার সহযোগিতায় বেগম রোকেয়ার শিক্ষার অনেক বেশি প্রসার ঘটেছিল?
ক. ছোট ভাই খ. স্বামী গ. শ্বশুর ঘ. শাশুড়ি
উত্তর: খ. স্বামী
১০. প্রতিটি দেশের উন্নয়নের মূলে কী রয়েছে বলে তুমি মনে করো?
ক. নারী খ. পুরুষ গ. শিক্ষা ঘ. মানুষ
উত্তর: ঘ. মানুষ
১১. প্রাথমিক বিদ্যালয় বলতে কী বোঝায়?
ক. যে শিক্ষাপ্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষা দেওয়া হয়
খ. যে শিক্ষাপ্রতিষ্ঠানে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা দেওয়া হয়
গ. যে শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষা দেওয়া হয়
ঘ. যে শিক্ষাপ্রতিষ্ঠানে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষা দেওয়া হয়
উত্তর: ক. যে শিক্ষাপ্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষা দেওয়া হয়
১২. অক্লান্ত পরিশ্রমের ফলে কারা ধীরে ধীরে শিক্ষার আলো পেতে থাকে?
ক. ছেলেরা খ. যুবকেরা
গ. বয়স্করা ঘ. মেয়েরা
উত্তর: ঘ. মেয়েরা
১৩. বেগম রোকেয়া কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯১২ সালে খ. ১৯২২ সালে
গ. ১৯৩২ সালে ঘ. ১৯০২ সালে
উত্তর: গ. ১৯৩২ সালে
১৪. জীবনী বলতে কী বোঝায়?
ক. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় বিষয়াদি
খ. কর্মজীবনের যাবতীয় বিষয়াদি
গ. শিক্ষা জীবনের যাবতীয় বিষয়াদি
ঘ. রাজনৈতিক জীবনের যাবতীয় বিষয়াদি
উত্তর: ক. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় বিষয়াদি
১৫. আমাদের দেশে নিচের কোনটি মেয়েদের কাজ নয়?
ক. ঘর গোছানো খ. পুতুল খেলা
গ. কৃষি কাজ ঘ. সেলাই কাজ
উত্তর: গ. কৃষি কাজ
১৬. নারী-পুরুষের সামাজিক ও অর্থনৈতিক ব্যবধান কমাতে ১৯১০ থেকে বিশ্বব্যাপী নিচের কোন দিবসটি পালিত হচ্ছে?
ক. সামাজিক দিবস খ. অর্থনৈতিক দিবস
গ. আন্তর্জাতিক নারী দিবস ঘ. অধিকার দিবস
উত্তর: গ. আন্তর্জাতিক নারী দিবস
১৭. নারী নির্যাতনের উদাহরণ কোনটি?
ক. সংসার করা খ. স্ত্রীকে চাকরিতে দেওয়া
গ. সংসারের কাজ করানো
ঘ. স্ত্রীর গায়ে হাত তোলা
উত্তর: ঘ. স্ত্রীর গায়ে হাত তোলা
১৮. যৌতুক বলতে কী বোঝায়?
ক. বিয়েতে পণ গ্রহণ
খ. স্ত্রীকে চাকরিতে দেওয়া
গ. স্ত্রীর নিকট টাকা চাওয়া
ঘ. স্ত্রীর অলংকার বিক্রি করা
উত্তর: ক. বিয়েতে পণ গ্রহণ।
শিক্ষক
বিএমটিটিআই, গাজীপুর
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল