বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার অনন্য, তুলনাহীন: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রয়্যাল বেঙ্গল টাইগার
রয়্যাল বেঙ্গল টাইগার

প্রাথমিক সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৪৩
সঠিক প্রশ্নোত্তর  অংশ-৩
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৫ নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তর পত্রে লেখ’ এর ওপর। প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে সঠিক উত্তর লিখতে হবে।
সুন্দরবনের প্রাণী
# নিচের অনুচ্ছেদটি পড়ে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
বিশ্বে কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম। যেমন, ক্যাঙারু বললেই অস্ট্রেলিয়ার কথা মনে হবে। সিংহ বললেই মনে হয় আফ্রিকার কথা। তেমনি বাঘ বা টাইগার শুনলেই রয়্যাল বেঙ্গল টাইগারের কথা স্মরণ হবেই। এর অর্থ পৃথিবীর অন্য কোথাও টাইগার বা বাঘের দেখা যদি মেলেও, তবু বাংলাদেশের টাইগারের কোনো তুলনা নেই। রয়্যাল বেঙ্গল টাইগার অনন্য, তুলনাহীন।
'রয়্যাল বেঙ্গল টাইগার নামটি পৃথিবীর সবাই জানে এবং জানে যে এই টাইগার বেঙ্গলে, অর্থাৎ বাংলাদেশেই একমাত্র দেখা যায়। যদি বাঘই না থাকে, তো রয়্যাল বেঙ্গল থাকবে কীভাবে? বাঘকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা আমাদের উচিত ও কর্তব্য। সাধারণ মানুষজনকেও এই কথা বুঝতে হবে।
১। কোন প্রাণীর কথা বললেই অস্ট্রেলিয়ার কথা মনে হবে?
ক. বাঘ খ. সিংহ গ. গন্ডার ঘ. ক্যাঙারু
উত্তর: ঘ. ক্যাঙারু।
২। সিংহ বললে কোন দেশের কথা মনে হবে?
ক. বাংলাদেশ খ. ভারত গ. আফ্রিকা ঘ. অস্ট্রেলিয়া
উত্তর: গ. আফ্রিকা।
৩। ‘সিংহ’ সবচেয়ে বেশি পাওয়া যায় কোন দেশে?
ক. আফ্রিকায় খ. অস্ট্রেলিয়ায় গ. আমেরিকায় ঘ. বাংলাদেশে
উত্তর: ক. আফ্রিকায়।
৪। বিশ্বে কোনো কোনো প্রাণীর সঙ্গে কী জড়িয়ে থাকে?
ক. দেশের নাম খ. নদীর নাম
গ. মানুষের নাম ঘ. পরিবেশ পরিচিতি
উত্তর: ক. দেশের নাম।
৫। রয়্যাল বেঙ্গল টাইগার কেমন?
ক. অনন্য খ. তুল্য গ. সুন্দর ঘ. সাধারণ উত্তর: ক. অনন্য।
৬। একসময় সুন্দরবনে চিতাবাঘ, ওলবাঘ ছাড়াও আর কোন প্রাণী প্রচুর ছিল?
ক. জলহস্তী খ. গন্ডার গ. কুমির ঘ. শিয়াল
উত্তর: খ. গন্ডার।
৭। কোন পাখিটি এখন প্রায় দেখাই যায় না?
ক. কোকিল খ. শালিক গ. দোয়েল ঘ. শকুন
উত্তর: ঘ. শকুন।
৮। সুন্দরবনে আগে প্রচুর ছিল, এখন দেখা যায় না।—কোনটি?
ক. রয়্যাল বেঙ্গল টাইগার খ. ক্যাঙারু গ. চিতাবাঘ ঘ. বানর উত্তর: গ. চিতাবাঘ।
৯। প্রাণীবিদেরা চিন্তিত কেন?
ক. বাঘের সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে বলে
খ. শিয়ালের সংখ্যা কমে যাচ্ছে বলে
গ. ইঁদুরের সংখ্যা কমে যাচ্ছে বলে
ঘ. হরিণের সংখ্যা কমে যাচ্ছে বলে
উত্তর: ক. বাঘের সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে বলে।
১০। কোন সময়ে সুন্দরবনে গন্ডারের সংখ্যাধিক্য ছিল?
ক. প্রায় শ তিনেক বছর আগে খ. প্রায় শ চারেক বছর আগে
গ. প্রায় দুই শ বছর আগে ঘ. প্রায় শ খানেক বছর আগে
উত্তর: ক. প্রায় শ তিনেক বছর আগে।
১১। যখন সুন্দরবনে গন্ডারের সংখ্যাধিক্য ছিল তখন কোন আমল?
ক. ইংরেজ আমল খ. চৈতন্য যুগ গ. নবাবী যুগ ঘ. প্রাচীন যুগ
উত্তর: ক. ইংরেজ আমল।
১২। কত সালে সুন্দরবনে গন্ডারের শেষ দেখা পাওয়া গেছে বলে জানা যায়?
ক. ১৮৮০ খ. ১৮৮৫ গ. ১৮৯০ ঘ. ১৮৯৫ সালে
উত্তর: খ. ১৮৮৫ সালে।
১৩। কোন রাজা একসময় সুন্দরবনে গন্ডার শিকার করেছিলেন বলে জানা যায়?
ক. রাজা মানসিংহ খ. রাজা বল্লাল সেন
গ. রাজা প্রতাপ সেন ঘ. রাজা প্রতাপাদিত্য
উত্তর: ঘ. রাজা প্রতাপাদিত্য।
১৪। রাজা প্রতাপাদিত্য শিকার করায় কেমন দক্ষ ছিলেন?
ক. অত্যন্ত দক্ষ ছিলেন খ. মোটেও দক্ষ ছিলেন না
গ. কিছুটা ঘ. দক্ষতা ছিল না বললেই চলে
উত্তর: ক. অত্যন্ত দক্ষ ছিলেন।
১৫। সেকালে কারা গন্ডারের মাংস ভক্ষণ করত?
ক. মুসলমানরা খ. হিন্দুরা গ. খ্রিষ্টানরা
ঘ. হিন্দু-মুসলমান সকলেই
উত্তর: ঘ. হিন্দু-মুসলমান সকলেই।

সহকারী শিক্ষক

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল