বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুগলের ডুডল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বদলে গিয়েছিল গুগলের লোগো। মানে গুগল ডুডলে ছিল বাংলাদেশ। এবারের ডুডলে দেখা গেছে, সবুজ পটভূমিতে গুগল লেখা। Google-এর একটি O-তে একজন মেয়ে পতাকা হাতে দৌড়াচ্ছে। আর উড়ছে পতাকা।
গুগল ডুডলের ওয়েবসাইট থেকে জানা যায়, বাংলাদেশের ৪৬তম স্বাধীনতা দিবসে দুটি ধারণা (ডানে) নিয়ে ডুডল তৈরির কাজ শুরু হয়। ডুডল আঁকিয়ে (ডুডলার) এবং গুগলে কর্মরত বাংলাদেশি গুগলাররা একসঙ্গে বসে বাংলাদেশের জন্মদিনের ডুডল চূড়ান্ত করেন। প্রথম নকশায় ওরিয়েন্টাল ম্যাগপাই রবিন অর্থাৎ বাংলাদেশের জাতীয় পাখি দোয়েলকে তুলে ধরা হয়েছিল। দ্বিতীয়টিতে বাংলাদেশের জাতীয় পতাকাকে তুলে ধরা হয়। শেষ পর্যন্ত পতাকার ডুডল নির্বাচিত হয় ২৬ মার্চের জন্য।
এর আগে ২০১৩, ২০১৫ ও ২০১৬ সালের স্বাধীনতা দিবসে বিশেষ ডুডল প্রকাশ করেছিল গুগল।