বাংলালায়ন এখন সিলেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারহীন ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবাদাতা বাংলালায়ন সিলেটে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। গত শনিবার সিলেটে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়। সম্মেলনে বাংলালায়নের প্রধান নির্বাহী খালেদ শামস বলেন, ‘বাংলালায়নের প্রধান লক্ষ হলো, সিলেটকে একটি তারবিহীন ইন্টারনেট শহরে পরিণত করা। বিশেষ মূল্যে ১২৮ কেবিপিএস, ২৫৬ কেবিপিএস, ১, ২, ৫ এমবিপিএস প্যাকেজ সুবিধা রয়েছে। এ ছাড়া, শিক্ষার্থীরা বিশেষ মূল্যে এ সেবা পাবে বলে জানানো হয়। —নিজস্ব প্রতিবেদক, সিলেট