বাংলালিংক থ্রিজির দ্বিতীয় ধাপ উদ্বোধন করলেন সাকিব

থ্রিজি চালুর দ্বিতীয় ধাপ শুরু করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। ৮ জুন রোববার ঢাকায় বাংলালিংকের প্রধান কার্যালয়ে থ্রিজি অ্যাকটিভেশনের দ্বিতীয় ধাপ উদ্বোধন করেন ক্রিকেটার সাকিব আল হাসান। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি।
এক বিজ্ঞপ্তিতে বাংলালিংক কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বিতীয় ধাপে গ্রাহকদের কাছে থ্রিজি সেবা সম্পর্কে সরাসরি ধারণা দিতে কাজ করবে প্রতিষ্ঠানটি। থ্রিজির ব্যবহার ও থ্রিজির সুবিধা মানুষকে জানাতে বিভিন্ন কার্যক্রম থাকছে। বাণিজ্যিক অঞ্চলগুলোতে এই অ্যাকটিভেশন কার্যক্রম তিনটি ধাপে তিন মাস ধরে সম্পন্ন হবে। এতে পাঁচটি ক্যারাভান থেকে থ্রিজি সম্পর্কে সচেতনতা বাড়ানোর কাজ করা হবে। প্রাথমিকভাবে বসুন্ধরা সিটিতে গ্রাহক সেবার জন্য একটি এক্সপেরিয়েনস বুথ থাকবে। এ ছাড়া ২০টি করপোরেট প্রতিষ্ঠানেও এক্সপেরিয়েনস বুথ স্থাপন করা হবে।
বাংলালিংকে প্রধান বিপণন কর্মকর্তা শিহাব আহমাদ বলেন, ‘আমরা গত বছরের থ্রিজি সেবা চালু করেছি। এখন দ্বিতীয় ধাপ চালু করতে যাচ্ছি। আরও উন্নত সেবা দিতেই এই চেষ্টা করা হচ্ছে।’