বাংলালিংকের গান শোনার অ্যাপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিজিটাল মাধ্যমে গান শোনার স্মার্টফোন অ্যাপ ‘বাংলালিংক ভাইব’ চালু করা হয়েছে। এতে আধুনিক গান থেকে শুরু করে পুরোনো অনেক গান পাওয়া যাবে বলে জানানো হয়। বাংলালিংক ভাইবে গ্রাহকেরা পছন্দের গানের প্লেলিস্ট তৈরি করতে পারবেন, নিজের অ্যাকাউন্টে লগ-ইন করে যেকোনো যন্ত্র থেকে তা শুনতে পারবেন এবং ওয়াই-ফাই নেটওয়ার্কেও কাজ করবে অ্যাপটি। blvibe.com ঠিকানার ওয়েবসাইট থেকে অ্যাপটি নামানো যাবে। পছন্দের গান শুনতে বাংলালিংক ভাইবে বিনা মূল্যে ৩০ দিন ব্যবহারের সঙ্গে ২০ মেগাবাইট ডেটা দেওয়া হবে। এরপর নির্দিষ্ট সাবস্ক্রিপশন পরিকল্পনা থেকে গ্রাহকেরা তাঁদের উপযুক্ত প্যাকেজ বেছে নিতে পারবেন।
বিজ্ঞপ্তি