বাংলালিংকের সহযোগিতায় নৌকা বাইচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় সিলেটে অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ প্রতিযোগিতা
বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় সিলেটে অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ প্রতিযোগিতা

বাংলালিংকের সহযোগিতায় সিলেটের সুরমা নদীতে ১৭ আগস্ট ‘সিলেট বিভাগীয় নৌকা বাইচ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। এটি ছিল এই প্রতিযোগিতার সপ্তম আয়োজন। বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে গৃহীত কর্মসূচির আওতায় বাংলালিংক এই প্রতিযোগিতায় সহযোগিতা করে থাকে।

দেশব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতাকে উত্সাহিত করার লক্ষ্যে ১৯৭৪ সালে গঠন করা হয় বাংলাদেশ রোয়িং ফেডারেশন। দেশের বিভিন্ন অঞ্চলে স্থানীয়ভাবে অনেকগুলো নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন হয়ে থাকে। তবে সিলেট বিভাগের নৌকা বাইচ প্রতিযোগিতাটি সিলেট বিভাগ অঞ্চলের বড় আয়োজন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলালিংক।

প্রতিযোগিতাটি আয়োজনে বাংলালিংকের পৃষ্ঠপোষকতা ছাড়াও সহায়তা করেছে বাংলাদেশ রোয়িং ফেডারেশন ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা। প্রতিযোগিতার সেরা তিন বিজয়ী দল পরবর্তীতে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, পুলিশ কমিশনার মিজানুর রহমানসহ আরও অনেকেই।

বাংলালিংকের বিপণন পরিচালক মো. সোলায়মান এ প্রসঙ্গে বলেন, ‘গত কয়েক বছরের ধারাবাহিকতায় এ বছরও বাংলালিংক দেশের প্রতিটি বিভাগে বেশ কয়েকটি নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে। এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের যেমন অনুপ্রাণিত করে তেমনি অনেক মানুষকে আনন্দ দেয়। বাংলাদেশের জনপ্রিয় নৌকা বাইচের সঙ্গে থাকতে পেরে আমরা খুবই আনন্দিত ও গর্বিত।’