বাইমোবাইলে মাইশপ-সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ই-কমার্সকে জনপ্রিয় করতে মাইশপ নামের একটি সুবিধা চালু করেছে ই-কমার্স সাইট বাইমোবাইল। যাঁরা ই-কমার্স শুরু করতে চান, তাঁরা বাইমোবাইলে একটি নিজস্ব স্টোর তৈরি করতে পারবেন। এতে নিজস্ব ব্যবসার পাশাপাশি ই-কমার্স ব্যবসার অভিজ্ঞতা পাওয়া যাবে। এটি মূলত একটি অ্যাফিলিয়েট সুবিধা। 

বাইমোবাইল কর্তৃপক্ষের ভাষ্য, ই-কমার্সকে আরও জনপ্রিয় করে তুলতেই বাইমোবাইলের মাইশপ। অনেকেই এখন ই-কমার্স ব্যবসা করতে আগ্রহী। কিন্তু পুঁজি, নিজের ওয়েবসাইট, পণ্য সংগ্রহ, পণ্য ডেলিভারি এবং পণ্য বিক্রি পরবর্তী সময়ে গ্রাহকসেবা দেওয়ার সুযোগ সুবিধার জন্য অনেকেই ই-কমার্স ব্যবসা শুরু করতে পারছেন না। বাইমোবাইল মাইশপ তাদের জন্য একটি উপযুক্ত স্থান। যেখানে বিনা পুঁজিতে বাই মোবাইলে একটি নিজস্ব স্টোর তৈরী করে ই-কমার্স ব্যবসা শুরু করতে পারেন। যারা মোবাইলের ব্যবসা করেন তারা একটি নির্দিষ্ট জায়গার মধ্যেই ব্যবসা করেন। কিন্তু সে চাইলে এখন সারা দেশে তার শপ থেকে পণ্য বিক্রয় করতে পারবেন মাইশপের মাধ্যমে।
বাইমোবাইলের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী জানান, দেশে ই-কমার্সের প্রসারে মাইশপ-সুবিধা চালু করা হয়েছে। স্মার্টফোন থেকে সুবিধাটি পাওয়া যাবে। মাইশপ গ্রাহকদের প্রশিক্ষণও দেবে বাইমোবাইল। মাইশপের লিংক (https://www.buymobile.com.bd/myshop/)। বিজ্ঞপ্তি