বাইরে থেকে এসেছে পানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর প্রায় অর্ধেক পানির বয়স সূর্য এবং সৌরজগতের চেয়ে বেশি। তাই ছায়াপথে অন্য কোথাও প্রাণের অস্তিত্ব থাকতে পারে। সায়েন্স সাময়িকীতে গত বৃহস্পতিবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমনটিই দাবি করছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এক্সেটারের একদল গবেষক। প্রতিবেদনে বলা হয়, পৃথিবীর বিভিন্ন মহাসাগরের পানির ‘বড় একটি অংশ’ এসেছে সৌরজগতের বাইরের কোনো স্থান থেকে। প্রায় ৪৬০ কোটি বছর আগে সূর্য এবং সৌরজগৎ গঠিত হয়েছে বলে ধারণা করা হয়। পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিদ টিম হ্যারিসের নেতৃত্বে গবেষকেরা পানির মধ্যেকার হাইড্রোজেন ও ডিউটেরিয়ামের (ভারী পানির উপাদান) অনুপাত যাচাই করেন। তাঁদের মতে, সৌরজগতের বাইরে থেকে পানি বা বরফ যা-ই আসুক না কেন, তাতে হাইড্রোজেনের চেয়ে ডিউটেরিয়ামের অনুপাত বেশি হওয়ার কথা। তবে তাঁরা এই অনুপাত-ব্যবধানের ব্যাপারে নিশ্চিত তথ্য পাননি। এএফপি।