প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি থাকতে তোমার কোনো ভয় নাই। আমি এলাকার বড় ভাই। কাউকে গুনি না।
গোনেন না! তাহলে নিশ্চয়ই আপনি অঙ্কে অনেক দুর্বল?
আরে, আমি সেটা বলি নাই। আমি বললাম যে আমি কাউকে দাম দিই না।
মানে কি!
আপনি টাকা না দিয়েই সবকিছু কেনেন?
না, তা নয়! সবাই আমাকে ভয় পায়। আমি এলাকার বড় ভাই।
সেটা মানি বলেই তো আপনাকে ‘ভাই’ বলে ডাকি।
তাই বলে তুমি আমাকে কেন ভাই বলে ডাকবে! হোয়াই?
তাহলে কি ভাইজান বলে ডাকব?
না, তা-ও নয়। বলছি, এত কষ্ট করে ‘ভাইজান’ না বলে শুধু ‘জান’ বলে ডাকলে কি হয় না?