বাক্যের নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলসেন্টার পরিচালনাকারীদের ব্যবসায় সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) নতুন কমিটি গঠিত হয়েছে। ২০১২-২০১৫ মেয়াদের জন্য সম্প্রতি ১২ সদস্যের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন করা হয়। এতে ভারগোর ব্যবস্থাপনা পরিচালক আহমাদুল হক সভাপতি ও টেলিমেডিসিন রেফারেন্স সেন্টার লিমিটেডের সিকদার এম জাকির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। বাক্যের নবনির্বাচিত কমিটি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ দেশে-বিদেশে এ দেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) শিল্পের অবস্থান সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে জানিয়েছে। —বিজ্ঞপ্তি