বাগমারায় ডিজিটাল মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারায় গতকাল মঙ্গলবার থেকে দুই দিনের ‘উপজেলা ডিজিটাল মেলা’ শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ভবানীগঞ্জ শিশুপার্কে চলছে এ মেলা। সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম সভাপতিত্ব করেন।
মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠানের ২৩টি স্টল রয়েছে। প্রথম দিনেই মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। এর মধ্যে তরুণদের সংখ্যাই ছিল বেশি। আজ এ মেলা শেষ হবে। চলবে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত।
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি