বাগমারায় শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়ায় পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় মাধ্যমিক পর্যায়ে কম্পিউটার ও মাল্টিমিডিয়ার মাধ্যমে শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার শহীদ সেকেন্দার মেমোরিয়াল আদর্শ উচ্চবিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এনামুল হক।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি রেজিয়া বেওয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মাহমুদ হাসানসহ অনেকে। প্রাথমিকভাবে উপজেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষের জন্য ল্যাপটপ কম্পিউটার, প্রজেক্টরসহ প্রয়োজনীয় সামগ্রী প্রদান করে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। পর্যায়ক্রমে উপজেলার মোট ১৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম শুরু হবে বলে শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন। —বাগমারা (রাজশাহী) প্রতিনিধি