বাগমারায় সরকারি পাঁচ দপ্তরে কম্পিউটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদে কম্পিউটার প্রদান করা হয়েছে। উপজেলার পাঁচটি দপ্তরে কম্পিউটার দেওয়া হয়েছে। গত রোববার দুপুরে বাগমারা উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু হোরায়রার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ এনামুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যাব-৫ বাগমারা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মির্জা গোলাম সারোয়ার। উপজেলার স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর, যুব উন্নয়ন, হিসাবরক্ষণ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও থানায় একটি করে কম্পিউটার দেওয়া হয়েছে। —বাগমারা (রাজশাহী) প্রতিনিধি