বাগেরহাটে মোবাইল হেলথ নিয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে ‘মোবাইল হেলথ সলিউশন ফর ব্রেস্ট ক্যানসার কেইস-ফাইন্ডিং, রেফারাল অ্যান্ড নেভিগেশন ইন রুরাল বাংলাদেশ’ শীর্ষক তিন দিনের কর্মশালা শুরু হয়েছে। আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি, এমপাওয়ার হেলথ এবং কানাডার ওমেনস কলেজ রিসার্চ ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে পরিচালিত এ কার্যক্রম থেকে ৩০টি কমিউনিটি হেলথ ওয়ার্কারদের (সিএইচডব্লিউ) জন্য কর্মশালাটির আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা পরিষদের প্রশাসক কামরুজ্জামান, ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনার হিদার ক্রুডেন, আমাদের গ্রামের প্রতিষ্ঠাতা ও পরিচালক রেজা সেলিম, টরন্টো ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ও ক্যানসার বিশেষজ্ঞ অফিরা গিনসবার্গ, এমপাওয়ার সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের প্রধান নির্বাহী মৃদুল চৌধুরীসহ অনেকে। তিন দিনের এ কর্মশালা ব্রেস্ট ক্যানসারের ক্ষেত্রে মোবাইল হেলথ প্রযুক্তির নানা বিষয়ে আলোচনা করা হবে। —নিজস্ব প্রতিবেদক