বাগেরহাটে সুন্দরবনের জন্য মোটর শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে বিজয়ী করতে গতকাল বুধবার সকালে বাগেরহাট শহরে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা বের করা হয়। বাগেরহাট পৌরসভা ও বাগেরহাট জেলা প্রশাসন এর আয়োজন করে। সকাল সাড়ে ১০টায় শহরের মনিকা সিনেমা হলের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি দুপুর সাড়ে ১২টায় সরকারি পিসি কলেজ মাঠে এসে শেষ হয়।সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনের সাংসদ মীর শওকাত আলী, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, জেলা প্রশাসক মো. আকরাম হোসেন, পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম, সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমারদাসহ অনেকেই শোভাযাত্রায় অংশ নেন।শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শোভাযাত্রাকে স্বাগত জানায়। শোভাযাত্রা থেকে বাগেরহাটবাসীকে মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়ে সুন্দরবনকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানানো হয়। —বাগেরহাট প্রতিনিধি