বাঘ দর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনৈক: বিশ্বাস করেন! গাছের ওপর উইঠা দেখি, একলগে আড়াই হাজার বাঘ! আমার দিকে তাকায় আছে। এরপর সে কী গর্জন!

পাবলিক: কী যে বলেন না? পুরা সুন্দরবন সার্চ দিয়া এক হাজার বাঘও তো পাওয়া যাবে না!

জনৈক: বিশ্বাস করেন আপনেরা! কমপক্ষে ৯০০ বাঘ তো ছিলই!

পাবলিক: হ, ৯০০ বাঘ ছিল! কইলেন আর হইল? একলগে এত বাঘ দেইখা আপনে গাছের ওপর থাকতে পারলেন?

জনৈক: তাইলে ১০০ বাঘ তো ছিলই!

পাবলিক: একটা বাঘের গর্জনেই বানর ভয়ে হাত-পা ছাইড়া মাটিতে পড়ে! আর আপনে কন ১০০ বাঘ!

জনৈক: কিন্তু গাছের পাতার ফাঁক দিয়া অনেকগুলা ডোরাকাটা দাগ দেখলাম যে?

পাবলিক: কোন গাছের পাতার ফাঁক দিয়া দেখছিলেন?

জনৈক: জি? না মানে... কাঁঠালগাছের!

পাবলিক: ও...