বাঘিনি বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার মালাং শহরের বাসিন্দা আবদুল্লাহ শোলেহের একজন অন্তরঙ্গ বন্ধু রয়েছে। তার নাম ‘মুলান’। মুলান অবশ্য কোনো মানুষের নাম নয়। ১৭০ কেজি ওজনবিশিষ্ট বেঙ্গল টাইগার ‘মুলান’। দ্য সান এক খবরে জানিয়েছে, মুলানের বয়স যখন তিন মাস তখন থেকেই আবদুল্লাহ শোলেহের কাছে বড় হয়েছে সে। মুলানের বয়স এখন চার। ৩১ বছর বয়সী আবদুল্লাহর সঙ্গে তার এখন দোস্তি এতটাই যে, তারা এখন এক বিছানাতেই ঘুমায়, একসঙ্গে খেলে আর লড়াইও করে। তবে এ লড়াই মোটেও সত্যিকারের লড়াই নয়।বাঘের সঙ্গে বন্ধুত্ব করতে ভয় করে না? আবদুল্লাহ এ প্রসঙ্গে বলেছেন, ‘আমার কখনও ভয় করে না। কারণ আমি তো তাকে বন্ধু বলে মনে করি। যখন সে আমাকে আঁঁকড়ে বা জাপটে ধরে তখন সে স্বাভাবিক বাঘের মতই আচরণ করে। বাঘের সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে মাঝেমাঝে বাঘের আদরে আহতও হতে হয়েছে আবদুল্লাহকে। কখনও বাঘের থাবার তার শরীরের বিভিন্ন স্থানে আঁচড় লেগেছে আবার কখনোবা লড়াই করতে গিয়ে পরিস্থিতি প্রতিকূলে চলে গেছে। বিপদ সত্ত্বেও বাঘের সঙ্গে বন্ধুত্ব করতে পেরে খুশি আবদুল্লাহ।