এত বড় সাহস! আমার মেয়ের দিকে আর তাকাবি, বল!
আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে! আপনি মনে হয় আমার ছেলেকে খুঁজছেন। আমার কি আর সেই বয়স আছে?
আব্বা, এবার কিন্তু ট্রফি জিততেই হইব! নাইলে আম্মা কইছে, বাসায় ঢুকতে দিব না!
বস, এই ট্রফির নামটা চেঞ্জ করা যায় না! এমনিতেই দুনিয়ায় এত কোপাকুপি, তার ওপর...!
ভাবতাছি, কোপা আমেরিকা যদি আমগো এইখানে না হইয়া অন্য দেশে হইত, তাইলে নিশ্চয়ই আমরা অনেক উদ্বেগ জানাইতাম! ভাগ্য এবার ভালো রে!
গুলিস্তান থেকে দুই হাজার টাকা দিয়ে বলটা কিনলাম, আর এই ব্যাডা সেইটা নিয়া কই যায়!
দৌড়াবি না কিন্তু, সানডে-মানডে ক্লোজ কইরা দিমু।
আমার পিছে লাগিস না কইলাম! বউ হুমকি দিছে, কাপ না নিলে খবর আছে!
কোপা আমেরিকা কাপের ধারাবিবরণী আজ এখানেই শেষ! আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না! কোপা আমেরিকা শেষ, তবে...থাক, আপনারাই বুঝে নিন! আপনার অনুসন্ধানী মনের দরজা-জানালা-ভেন্টিলেটর—সব খোলা রাখুন। সাবধানে থাকুন!