বাজাজের ৯ লাখ টাকার মোটরসাইকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান বাজাজ আজ বুধবার থেকে বাজারে ছাড়তে যাচ্ছে নতুন মডেলের আকর্ষণীয় ও দামি একটি মোটরসাইকেল। মডেলের নাম কাওয়াসাকি নিনজা ৬৫০আর। যার আনুমানিক দাম হতে পারে সাড়ে পাঁচ লাখ রুপি। যা বাংলাদেশি টাকায় নয় লাখ টাকার কিছু বেশি। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এ তথ্য জানানো হয়েছে।একটু বড় আকৃতির নিনজা মোটরসাইকেলটি শুধু আরামদায়কই নয়, বেশ পথবান্ধবও। রয়েছে আকর্ষণীয় ও আরামদায়ক সিট। এখন অপেক্ষার পালা আজ কখন এটি বাজারে ছাড়া হয়। কাওয়াসাকি নিনজা ৬৫০আর মোটরসাইকেলটির শুভ উদ্বোধন করবেন রাজীব বাজাজ। তিনিই এ বিষয়ে বিস্তারিত জানাবেন।