বাজার উন্নয়নে বেসিস সভাপতির দুই উপদেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোস্তাফা জব্বার ও আবদুল্লাহ এইচ কাফি
মোস্তাফা জব্বার ও আবদুল্লাহ এইচ কাফি

গত সোমবার বাংলাদেশ কম্পিউটার সমিতির দুই সাবেক সভাপতি মোস্তাফা জব্বার ও আবদুল্লাহ এইচ কাফিকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতির উপদেষ্টা মনোনীত করা হয়েছে। দুজন উপদেষ্টার মধ্যে মোস্তাফা জব্বার স্থানীয় বাজার উন্নয়নে এবং আবদুল্লাহ এইচ কাফি আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে বেসিস সভাপতিকে পরামর্শসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করবেন।
আনন্দ কম্পিউটারসের স্বত্বাধিকারী মোস্তাফা জব্বার বাংলা লেখার সফটওয়্যার বিজয় কিবোর্ডের প্রতিষ্ঠাতা। দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা পালন করে আসছেন তিনি। অপরদিকে জেএএন অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ এইচ কাফি এশিয়া-ওশেনিয়া অঞ্চলের ২২টি দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন সংগঠন নিয়ে তৈরি হওয়া এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের (অ্যাসোসিও) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি