বাজার ফর্দ লিখতে গুগলের ‘কিপ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজার করার জন্য প্রয়োজনীয় জিনিসের তালিকা এখন অ্যান্ড্রয়েড নির্ভর স্মার্টফোনেই লিখে রাখা সম্ভব। কাগজ কলমের হুজ্জতি নেই, কানে শুনে বাজার ফর্দ ফোনে টুকে নিলেই হল। চাল, ডাল, পেঁয়াজ, জিরা... এখন থেকে ফোন দেখেই পুরো বাজার ঘরে নেওয়া যাবে। নিয়মিত যারা বাজার করেন আর মাঝে মধ্যেই এটা ওটা কিনতে ভুলে যান, খানিকটা হাফ ছেড়ে বেচেছেন নিশ্চয়ই।মোবাইল ফোনে নোট লিখে রাখার জন্য ‘কিপ’ নামে বিশেষ একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করেছে গুগল। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট।গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত কোনো বিষয় টুকে রাখতে খাতা-কলমের জন্য ছুটতে হবে না। অ্যান্ড্রয়েড নির্ভর স্মার্টফোনের ‘কিপ’ অ্যাপ্লিকেশনে নোট লিখে রাখা যাবে। প্রতিদিনের বাজারের জন্য আলাদা করে তালিকা করার প্রয়োজন পড়বে না।কিপ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকা তৈরি রাখা যাবে। প্রয়োজনীয় তালিকাটির অডিও শোনা এবং তার ছবিও দেখা নেওয়া যাবে।অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোনে ‘কিপ’ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা যাবে।