বাজারে অরোরা সিরিজের কম্বো ডিভিআর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বাজারে এসেছে কেগার্ড ব্র্যান্ডের নতুন ডিজিটাল ভিডিও রেকর্ডার। অরোরা সিরিজের এআর১৬২১ মডেলের ১৬ চ্যানেল কম্বো ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর)টি নিরাপত্তা প্রযুক্তিপণ্য হিসেবে ব্যবহার করা যায়।
ডিভিআরটির সামনের প্যানেলে রয়েছে টাচ প্রযুক্তি, দুইটি ৮০০টিভিএল অটো মোশন ডিটেক্ট ও ছয়টি ৭০০টিভিএল ওয়াটারপ্রুফ ক্যামেরা এবং মাউস কন্ট্রোল সুবিধা।
ডিভিআরটিতে রয়েছে ক্লাউড সার্ভিস ড্রপবক্স স্টোর ও কিউআর কোডের মাধ্যমে সহজ রিমোট মোবাইল অ্যাক্সেস সেটআপ সুবিধা।
কম্বো ডিভিআরটির দাম ৭৯ হাজার ৭০০ টাকা। ডিভিআরটি বিপণন করছে কম্পিউটার সিটি টেকনোলজিস।