বাজারে আসছে অ্যাপলের আইটিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের নানা পণ্য তালিকার মধ্যে নতুন যুক্ত হচ্ছে আইটিভি। আইপড, আইফোন, আইপ্যাডের পর এবার টিভি বাজারে আনবে অ্যাপল। সম্প্রতি অ্যাপলের নতুন এ টেলিভিশন তৈরির খবর জানা গেছে। নতুন এ টিভিতে থাকছে বিশেষ প্রযুক্তি, যা ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী তৈরি করা হচ্ছে বলেও জানা গেছে। এ টেলিভিশনে এক্সবক্স গেমিং কনসোলের মতো থাকছে বিশেষ সুবিধা। যুক্ত হচ্ছে অঙ্গভঙ্গি বুঝতে পারার প্রযুক্তি। এর আগে মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এমন সুবিধার প্রযুক্তি বাজারে নিয়ে আসছে বলেও শোনা গিয়েছিল।অ্যাপলের নিজস্ব অপারেটিং সিস্টেম আইওএসচালিত আইটিভি ২০১৩ সালের শুরুতে বাজারে আসতে পারে বলেও জানা গেছে। আইটিভিতে নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে টিভির সামনে কোনো দর্শক মন্তব্য বা অঙ্গভঙ্গি করলে টিভি সেটা বুঝতে পারবে। এ ছাড়া অ্যাপলের সর্বশেষ আইফোনে যুক্ত হওয়া ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করা প্রোগ্রাম ‘সিরি’ও থাকছে আইটিভিতে, এমনই জানা গেছে। তবে টিভি বাজারে ২০১৩ সালে আসার কথা থাকলেও অ্যাপলের প্রয়াত প্রধান নির্বাহী স্টিভ জবস এর পরিকল্পনা অনেক আগেই করেছিলেন। অ্যাপলপ্রেমীদের এখন অপেক্ষা আইটিভির জন্য, যা অ্যাপলের অন্যান্য পণ্যের মতোই বিশ্ব মাতাবে—এমনই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। —ডেইলি মেইল অবলম্বনে কাজী আশফাক আলম